রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মুশফিকের পিছু ছাড়ছে না ‘আয়না’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১২১ বার

বিশ্বকাপে ‘আয়নায়’ মুখ দেখা নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়েছেন ‘ট্রোল’-এর শিকার। বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাদ পড়েছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার। তারপরও ‘আয়না’ পিছু ছাড়ছে না তার।বিশ্বকাপ চলাকালে তার বাজে পারফরম্যান্সের সমালোচনার জবাবে মুশফিকুর রহিম টাইগার সমর্থকদের আয়নায় মুখ দেখতে বলেন। ভক্ত-দর্শকদের উদ্দেশ করে তার এমন বিদ্রুপাত্মক মন্তব্যের ব্যাখ্যা অবশেষে তিনি দিয়েছেন বুধবার, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে।  

মুশফিক তার ব্যাখ্যায় বললেন, ‘বাইরে কথা তো হয়ই। বন্ধু-বান্ধব ও পরিবারের অনেকের কাছ থেকে জেনেছি যে অনেক কথা হয়েছে। আমরা যেসব কথা বলেছি, সেগুলোর অনেক প্রতিক্রিয়া হয়েছে। আসলে ওই সময়টায় এত চাপের মধ্যে থাকি, বিশ্বকাপ এত বড় ইভেন্ট, সেখানে বাইরে কে কী বলল, সেসব দেখে বা শুনে কিংবা ওসব ধরে রেখে পাল্টা প্রতিক্রয়া দেখানো- ওসব করা কঠিন। ব্যক্তিগতভাবে আমি কখনও করিনি। আমার কথায় যদি ফিরে আসেন, আসলে আমি ইঙ্গিত দিতে চেয়েছি, মানুষ হিসেবে শুধু আমি নই, জাতি হিসেবে আমরা সবাই নিজেদের একটু আয়নার সামনে দেখতে পারি, সেটা মানুষ হিসেবেই উচিত।’নিজের বেপরোয়া মন্তব্যের সমর্থনে মুশফিক আরও বলেন, আজকে আমি খারাপ খেলছি দেখে আমাকে বলবেন, কালকে ভালো খেললে তালি দেবেন, এটা এসবের অংশ নয়। সেদিক থেকে বলেছি। এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে নিয়ে থাকেন বা অন্যভাবে বলে থাকেন, তাহলে আমি মনে করি আমি যেহেতু ওভাবে বলিনি, সে ক্ষেত্রে কে কী মনে করল, এটায় আমার কিছু করার নেই।’তিনি আরো বলেন, ‘আমরা খারাপ করায় মিডিয়া বা দেশের মানুষ, সবারই খারাপ লেগেছে। তবে আপনারাও (মিডিয়া) কিন্তু একটা অংশ। সবারই ব্যর্থতার অংশ এটি। এই উপলব্ধি থাকা উচিত। আমাদের যতটা খারাপ লেগেছে, অন্যদের হয়তো অতটা থাকবে না। তবে এটা সামগ্রিক একটা ব্যর্থতা। আমার কাছে মনে হয়, ব্যর্থতার জায়গাটায় যদি আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি, পরস্পরের পাশে থাকি, তাহলে সময়টা দ্রুত পার হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories