রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

১০ বছরে ব্রিটিশ মূল্যস্ফীতির হার সর্বোচ্চে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১১৭ বার

আবাসন খাতে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় অক্টোবরে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ১০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। ফলে আগামী মাস থেকে ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।অক্টোবরে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যেখানে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক ১ শতাংশ। এ মূল্যস্ফীতির হার অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এর আগে ব্যাংক অব ইংল্যান্ড ও রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ৩ দশমিক ৯ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন।

যুক্তরাজ্যের বহুজাতিক পেশাদার পরিষেবা নেটওয়ার্ক কেপিএমজির প্রধান অর্থনীতিবিদ ইয়ায়েল সেলফিন বলেন, যুক্তরাজ্যে মূল্যস্ফীতির যে তথ্য পাওয়া গেছে, তা ব্যাংক অব ইংল্যান্ডকে মুদ্রানীতি কঠিন করতে উৎসাহ দেবে।যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি কেবল যুক্তরাজ্যের সমস্যা নয়। সমস্যার সমাধানে দেশটির সরকার বিদ্যুতের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এজন্য দেশটির সরকার কভিড-১৯ সংক্রান্ত অধিকাংশ জরুরি সহায়তা বন্ধ করে দিয়েছে।যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যানুযায়ী, অক্টোবরে মূল্যস্ফীতির অন্যতম কারণ হচ্ছে বিদ্যুৎ বিলের ওপর থেকে রেগুলেটরি ক্যাপ তুলে নেয়া। সেই সঙ্গে চলতি বছর ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য ২৮ দশমিক ১ শতাংশ বেড়েছে।ব্যাংক অব ইংল্যান্ড জানায়, বিদ্যুৎ আমদানিতে যে ব্যয় হয়, সেটির সঙ্গে ভোক্তা ব্যয়ের কোনো সম্পর্ক নেই। তবে উচ্চমূল্যস্ফীতির হার জনগণের বিশ্বাসযোগ্যতার জায়গা নষ্ট করতে পারে। এক পূর্বাভাসে সামনের মাসগুলোতে মূল্যস্ফীতির হার ৫ শতাংশের কাছাকাছি চলে আসতে পারে বলেও জানিয়েছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories