মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

সায়েদাবাদে বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে-৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১০৬ বার

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল গত শুক্রবার। বিস্ফোরণের জেরে একে একে ৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ এ ঘটনায় কবির হোসেন (৪০) নামের একজন মারা গেছেন।বুধবার রাত পৌনে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কবির হোসেন মারা যান। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কবিরের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।’গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সায়েদাবাদ জনপথ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলায় গ্যাস সিলিন্ডারের দোকান থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এত ছয় জন দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে শামসুদ্দিন রবিন নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর, হাসপাতালে ভর্তি হন পাঁচ জন। তারা সবাই মারা গেছেন।গত রবিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হওয়া বিশ্বনাথ (৬০) মারা যান। এর পর মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে মারা যান রিপন মিয়া এবং রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় মারা যান আবুল কালাম। সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন মারা যান।জানা গেছে, মৃত কবির হোসেনের গ্রামের বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নে। বাবার নাম খলিল দেওয়ান। তিনি স্ত্রী জোসনা বেগম, এক ছেলে এবং দুই মেয়েকে নিয়ে রাজধানীর শ্যামপুর মিরহাজিরবাগ এলাকায় থাকতেন। পেশায় রংমিস্ত্রি ছিলেন কবির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories