মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ॥ মিরপুরে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার

গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর করোনাভাইরাসের প্রকোপে স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ প্রায় ২১ মাস পর আবার ঘরের মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন টাইগার সমর্থকরা। দীর্ঘদিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে মিরপুরে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড়।দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে গ্যালারিতে আবার দর্শক ফেরাচ্ছে বিসিবি। তবে দর্শক ফেরালেও ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি টিকিট দেওয়া হবে না। সঙ্গে শর্ত হলো করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা নিয়েছেন কেবল তারাই খেলা দেখার সুযোগ পাবেন সনদ দেখানোসাপেক্ষে। 

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম। প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে বুথে সমর্থকদের উপচেপড়া ভিড়। সকাল ৯টায় শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। টিকিট থাকাসাপেক্ষে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে টিকিট বুথ।৯টায় টিকিট বিক্রি শুরু হলেও সকাল ৬টা থেকে অপেক্ষায় থাকেন সমর্থকরা। তবুও দীর্ঘ লাইন দেখা গেছে টিকিটপ্রত্যাশীদের। টিকিট বিক্রয়ের ধরন নিয়ে অভিযোগ আছে অনেক। সমর্থকদের দাবি, ১টির বেশি টিকিট দেওয়া হচ্ছে না। তারা প্রত্যাশা করেছিলেন, একজন অন্তত ২টি টিকিট কিনতে পারবেন। টিকিট বুথ ১টি হওয়ায় টিকিটপ্রত্যাশীদের লাইন ক্রমেই বড় হচ্ছে।পুরুষদের তুলনায় নারী টিকিটপ্রত্যাশীদের লাইন ছোট হওয়ায় একজন ১টি টিকিট নিয়ে আবার লাইনে দাঁড়াতে দাঁড়াচ্ছেন। এভাবে চক্রাকারে কয়েকটি টিকিট সংগ্রহ করতে দেখা গেছে।টিকিট পাওয়া যাচ্ছে মোট ৫ ক্যাটাগরিতে। যেখানে সর্বোচ্চ টিকিট মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা, সর্বনিম্ন ১০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউজ ৩০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১৫০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট মিলবে ১০০ টাকায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories