সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

মংলায় বিদেশি জাহাজের ধাক্কায় কার্গো ডুবি, ৩ নাবিক নিখোঁজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২০৬ বার

মংলা বন্দরে এম ভি ফারদিন-১ নামে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কার্গো জাহাজে থাকা তিন নাবিক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।মংলা বন্দরে আসা বিদেশি জাহাজের শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপারভাইজার মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ৬০০ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল কার্গো জাহাজ ফারদিন-১। অন্যদিকে পণ্য খালাস শেষে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় বিপরীত থেকে আসা কয়লা বোঝাই কার্গো জাহাজটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।লোকমান হোসেন আরো বলেন, ফারদিন-১ কার্গোটিতে একজন নিরাপত্তা কর্মীসহ মোট ৬ জন নাবিক ছিলেন। এ সময় অন্য একটি লঞ্চ এসে কার্গোর ২ নাবিক ও আনসার সদস্যকে (বোঝাইকৃত পণ্যের পাহারাদার) উদ্ধার করে। তবে ৩ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন।মাল্টা পতাকাবাহী বিদেশি জাহাজ এলিনা বি’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিংয়ের ব্যবস্থাপক খন্দকার রিয়াজ জানান, সুপারভাইজার লোকমান হোসেনের কাছ থেকে দুর্ঘটনার খবর শুনেছি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।মংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাৎ হোসেন বলেন, এ দুর্ঘটনায় বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। ঘটনার পরপরই সেখানে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। তবে দুর্ঘটনায় কেউ নিখোঁজ হয়েছেন এমন খবর জানা নেই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories