বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সায়েদাবাদে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১০৭ বার

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রিপন মিয়া (৪৫) নামে আরও এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছেন।আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার (১৪ নভেম্বর) বিশ্বনাথ দত্ত (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান, সায়েদাবাদ জনপদ মোড় থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ছয়জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্য থেকে রবিবার বিশ্বনাথ দত্ত নামে একজনের মৃত্যু হয়। আজ রিপন মিয়া নামে আরও একজনের মৃত্যু হলো। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ছিলেন। তার শরীরের ৬০ শতাংশ (বার্ন) দগ্ধ ছিল।তিনি জানান, বাকি চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কবির হোসেনের ৮৫ শতাংশ, আবুল কালামের ৮০ শতাংশ, শফিকুল ইসলামের ৭৮ শতাংশ বার্ন (পুড়ে) হয়েছে। এ ছাড়া শামসুদ্দিন রবিন নামে একজনের ৫ শতাংশ বার্ন হওয়ায় তিনি চিকিৎসা নিয়ে আগেই হাসপাতালে ছেড়েছেন।নিহত রিপনের আত্মীয় আকবর হোসেন জানান, রিপনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। তার বাবার নাম আলী জমাদার। বর্তমানে সায়েদাবাদ এলাকায় থাকতেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories