রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩১৪ বার

পিরোজপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভ (৩২) মারা গেছেন। রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।নিহত ফয়সাল মাহবুব শুভ জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গোয়ালতা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মো. হানিফ হোসেনের ছেলে। তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়িস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেন স্বপন ও বিদ্রোহী প্রার্থী মাও. নাছির উদ্দিন মাতুব্বরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরদিন ৮ নভেম্বর দুপুরে শুভকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ নভেম্বর) রাতে মারা যান শুভ।নির্বাচনী সহিংসতায় গুলি ছোড়ার ঘটনার পর পরই অভিযুক্ত নাছির উদ্দিন মাতুব্বরকে আটক করে পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এর পর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান বলেন, সোমবার দিনগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়েছে। নির্বাচনী সহিংসতায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories