মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

বঙ্গবন্ধু সেতুতে আগের টোলেই পারাপারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার

বঙ্গবন্ধু সেতুতে দ্বিতীয় দফায় বাড়ানো টোল কার্যকর না করার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টা থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে চলাচলকারী পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হওয়ার কথা ছিল। সে উপলক্ষে সব ধরনের প্রস্ততিও নেওয়া হয়। তবে অনিবার্য কারণে রাতে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করতে নির্দেশনা এসেছে। ফলে পরিবহন থেকে বাড়তি টোল আদায় হচ্ছে না। আগের হারেই টোল দিয়ে চালকরা সেতু পারাপার হতে পারবেন। কবে নাগাদ এটি কার্যকর করা হবে সে বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।এর আগে গত ২ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বৃদ্ধি নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের-এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মধ্যে টোল বৃদ্ধি করে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচার প্রচারণা শুরু করে সেতু কর্তৃপক্ষ।২০১১ সালে বঙ্গবন্ধু সেতুতে টোল ফি বাড়ানো হয়। তখন থেকে মোটরসাইকেলে ৪০ টাকা, হালকা যানবাহন (কার, জিপ) ৫০০ টাকা, ছোট বাস ৬৫০ টাকা, বড় বাস ৯০০ টাকা, ছোট ট্রাক ৮৫০ টাকা, মাঝারি ট্রাক ১১০০ টাকা, বড় ট্রাক ১২৫০ থেকে ১৪০০ টাকা করে টোল আদায় করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories