শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

বছরে ৪০০-৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি : পাটমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৫৮ বার

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বর্তমানে বাংলাদেশে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ২,৪০০  মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে দেশে প্রায় ১৭০০ থেকে ২০০০ মিলিয়ন মিটার বস্ত্র উৎপাদিত হয়। বাকি ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি করা হয়।আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকীকরণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেই। বর্তমান সরকার পাটশিল্পকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকায়নের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিবর্তে মিলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইজারা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories