মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

প্রসেনজিতের এ হাল দেখে চমকে ওঠছেন ভক্তরা !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৮৫ বার

হুট করে অন্যরকম এক চেহারা নিয়ে হাজির হলেন পশ্চিমবঙ্গের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে এই বেশে দেখে রীতিমত চমকে ওঠেছেন ভক্তরা! মাথায় প্রায় চুল নেই, মুখে কাঁচা-পাকা দাড়ি।চেক শার্ট ও লুঙ্গি পরে পুকুরের পাড়ে বসে রয়েছেন প্রসেনজিৎ। এমন ছবি সোমবার (১৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা নিজেই।

টুইটের পোস্ট করার ছবিটির রহস্য অবশ্য ক্যাপশনে জানিয়ে  দিয়েছেন প্রসেনজিৎ।  মূলত নির্মাতা সৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমায় এমন লুকে দেখা যাবে তাকে।  সিনেমাটির দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। এ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, আমি আর জিৎ অনেক দিন ধরেই ভালো চিত্রনাট্যের অপেক্ষায় ছিলাম। আমরা দু’ জনে এমন একটা কাজ করতে চাইছিলাম, যাতে এই করোনা আবহে দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনা যায়।এতে প্রসেনজিতের মেয়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। আরও রয়েছেন সোহিনী সেনগুপ্ত ও রাহুল দেব বসু। শোনা যাচ্ছে, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের রাফিয়াথ রাশিদ মিথিলাকে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories