মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

মদের প্রচারে ইলিয়েনা ডি ক্রুজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৮৮ বার

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী ইলিয়েনা ডি ক্রুজ। বড় পর্দার পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। এবার মদের একটি ব্র্যান্ডের প্রচার করছেন এই নায়িকা।সম্প্রতি ইলিয়েনা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, কিছু খাবার সামনে নিয়ে চেয়ারে বসে আছেন ইলিয়েনা। খাবারের পাশে রাখা একটি হুইস্কির বোতল। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন-‘টোকির সঙ্গে আমার এই যাত্রাকে ভালোবাসুন।

ব্যাখ্যা করে ইলিয়েনা লেখেন, ‘টোকি’ একটি জাপানি শব্দ। এর অর্থ সময়। নতুন জাপানের সঙ্গে জাপানের ঐতিহ্যগত আত্মার সেতুবন্ধন। এটি জাপানের সবচেয়ে আইকনিক ব্র্যান্ড। এক গ্লাস টোকি হুইস্কির সঙ্গে ছুটি উদযাপন করছি।এ পোস্টের পর ইলিয়েনার রূপের প্রশংসা করছেন অনেকে। তবে নেটিজেনদের একাংশ তার প্রচারের বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেননি। বরং কটাক্ষ করে মন্তব্য করছেন। সলিম নামে একজন লিখেছেন, ‘তোমার লজ্জা নেই।’ অনেকে আবার মদের ক্ষতিকর দিক তুলে ধরেও মন্তব্য করেছেন।দক্ষিণী সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বলিউডের সিনেমা নিয়ে অধিক ব্যস্ত ইলিয়েনা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য বিগ বুল’। এতে আরো অভিনয় করেন অভিষেক বচ্চন। গত ৮ এপ্রিল ডিজনি হটস্টারে মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে তার হাতে বলিউডের আরো দুটি সিনেমার কাজ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories