সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ঢাকায় বাবর-মালিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৬৮ বার

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলেও পাকিস্তানের পথচলা থামে সেমিফাইনালে। তাইতো দলটি শনিবার বাংলাদেশ সফরে চলে আসে। সে সময় অবশ্য দলের সঙ্গে আসতে পারেননি অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। আজ (মঙ্গলবার) দলের সঙ্গে তার যোগ দিয়েছেন।বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। মঙ্গলবার সেই দলের সবাইকে পেল পাক টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্স যোগে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। তাদের আসার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান।ঢাকায় আসলেও আজেই অনুশীলনে নামবেন না বাবর-মালিক। এই সিরিজের কোভিড প্রটোকল অনুযায়ী হোটেলে ওঠার পর করোনাভাইরাস পরীক্ষা হবে তাদের। এই পরীক্ষার ফল আসবে ১২ ঘণ্টা পর। নেগেটিভ এলে আগামীকাল (বুধবার) অনুশীলন করতে পারবেন বাবর আজম, শোয়েব মালিক।আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ নভেম্বর। এ সিরিজ শেষে দুই দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথম টি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের পথচলা শুরু করবেন মুমিনুল হকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories