রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

আর্জেন্টিনা ম্যাচের আগেই ছিটকে গেলেন নেইমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৭২ বার

বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে বুধবার মাঠে নামবে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই ব্রাজিলিয়ান শিবির। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির সেরা তারকা নেইমার জুনিয়র।ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই থেকে ইনজুরি নিয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। সেই মেসি ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশেই ফিরবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ স্কলোনি। কিন্ত মেসি-নেইমারের যে লড়াই দেখার জন্য পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছিল সেটা আর হচ্ছে না।

কারণ ইনজুরির কারণে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।সোমবার রাতেই ব্রাজিল দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাঁ উরুতে ব্যথা অনুভব করছেন নেইমার। চোটের অবস্থা জানতে পরীক্ষা-নিরীক্ষার যথেষ্ট সময় না থাকায় আসছে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল কমিশন। দলের সঙ্গে আর্জেন্টিনায়ও যাবেন না তিনি।অনুশীলনে পেশীর ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। এই ইনজুরির কারণে তার খেলা হবে না আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সুপার-ক্ল্যাসিকো ম্যাচটিতে। এই ম্যাচে নেইমারের না থাকার সুযোগে দলে আসতে পারেন বার্সেলোনা তারকা ফিলিপ কুতিনহো কিংবা রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।তবে যেই আসুক, তাকে দিয়েই নেইমারের অভাব পূরণ করতে চাইবেন ব্রাজিল বস তিতে।বিষয়টি অবশ্য ব্রাজিলের জন্য তেমন কোনো দুর্ভাবনার কারণ নয়। কারণ, ইতিমধ্যে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। আর ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দুবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories