মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৩২ বার

বাংলাদেশসহ সারা বিশ্বে ১৬ নভেম্বর পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক সহনশীলতা দিবস’। দিবসটিতে মূল প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে— ‘সহনশীলতা হলো আমাদের বিশ্বের সংস্কৃতির সমৃদ্ধশালী বৈচিত্র্য, আমাদের প্রকাশের ধরন এবং মানুষ হওয়ার উপায়গুলোর সম্মান, গ্রহণযোগ্যতা এবং উপলব্ধি।’আন্তর্জাতিক সহনশীলতা দিবস উদযাপনের উদ্দেশ্য হলো সহনশীলতার নীতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। এই দিনটি পালিত হয় অন্যের সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান করার এবং সমাজে অসহিষ্ণুতা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করার জন্য।

১৯৯৫ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) সদস্য রাষ্ট্রগুলো ‘সহনশীলতা নীতির ঘোষণাপত্র’টি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ওই ঘোষণায় মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য এ বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়। সেই পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৬ সালে ৫১/৯৫ নম্বর প্রস্তাবটি গ্রহণের মাধ্যমে ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে।ইউনেস্কো মনে করে, মানব সমাজ স্বাভাবিকভাবেই বৈচিত্র্যময় এবং এ বৈচিত্র্যময় পৃথিবীতে ভিন্ন মত ও সম্প্রদায়ের মধ্যে ভাবের আদান-প্রদান ও সম্প্রীতি নিশ্চিত করতে মানুষের মধ্যে সহনশীল মনোভাব প্রয়োজন। সমাজে বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার উপস্থিতি সংঘাতের পথকে প্রশস্ত করে না। বরং সহনশীল পরিবেশ এ সামাজিক বাস্তবতাকে সঠিক পথে পরিচালনার মাধ্যমে সমাজের অন্তর্নিহিত সক্ষমতা বাড়ায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories