শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের হাসান ইমামের এমপি পদ বাতিল চেয়ে রিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৮৯ বার

টাঙ্গাইল-৪ আসনের মো. হাসান ইমাম খানের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান এ রিট আবেদন দায়ের করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান হলফনমায় এমপি হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবর চিঠি দেন। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রিট আবেদনে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে হাসান ইমান খানের সংসদ সদস্য পদ বাতিল চাওয়া হয়েছে।মোখলেসুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মো. বোরহান খান এ রিট আবেদন দায়ের করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories