শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

টঙ্গীতে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপন দাবি, গ্রেফতার-২

গাজীপুর প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১২১ বার

গাজীপুরের টঙ্গীতে দ্বীন ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালককে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আ: রহিম (৫৮) ও কামাল হোসেন (৪৭)।
থানার এস আই ইয়াসিন আরাফাত জানান, গত শনিবার সকাল ৯ টায় টঙ্গী চেরাগআলী বেস্কিমকো রোড হতে অপহরণ চক্রের অজ্ঞাতনামা ২ সদস্য যাত্রীবেশে দ্বীন ইসলামের সিএনজিতে উঠে। গাজীপুরের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় পৌছলে তাদের সহযোগী অজ্ঞাত আরও ৩/৪ জন মোটরসাইকেল আরোহী সিএনজি’র গতি রোধ করে। এ সময় তারা চালক দীন ইসলামকে প্রাণনাশের হুমকীসহ বেধড়ক কিল-ঘুষি মেরে সিএনজি নিয়ে যায় এবং তাকে পাশ্ববর্তী এরশাদ নগর ০৫ নং ব্লকে অপহরণকারীদের গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে তারা দ্বীন ইসলামকে আরও মারধর করে। পরে সিএনজি ও তাকে ছেড়ে দেওয়ার কথা বলে মুঠোফোনে ফোন তার স্বজনদের নিকট নগদ ১ লাখ ১০ হাজার টাকা মুক্তিপন দাবি করে। যৎ সামান্য টাকা নিয়ে ভগ্নিপতি আঃ মমিন দ্বীন ইসলামকে ছাড়াতে এরশাদনগর ৫ নং ব্লকে যায়। টাকার পরিমান অপহরণ চক্রের সদস্যদের দাবিকৃত টাকার সমপরিমান না হওয়ায় তাকেও মারধর করে টাকা রেখে দিয়ে উভয়কে ছেড়ে দেয়। ভুক্তভোগী ছাড়া পেয়ে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দিলে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্য আ: রহিম ও কামাল হোসেনকে গ্রেফতার করে এবং সিএনজিটি উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টও (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, অপহরণের ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার জোর চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories