সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মধ্যরাত থেকে বঙ্গবন্ধু সেতুর নতুন টোল হার কার্যকর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৭৬ বার

বঙ্গবন্ধু সেতু পার হতে এখন থেকে অতিরিক্ত খরচ গুণতে হবে যানবাহনের মালিকদের। যা আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে। সোমবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। এতে বলা হয়েছে, আজ রাত ১২টা ৫ মিনিট থেকে নতুন টোল হার কার্যকর হবে।সেতুর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের ব্যয় যোগাতে গত ২ নভেম্বর এ ২ সেতুর টোল হার বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় সেতু বিভাগ। সফটওয়্যার আপডেটসহ প্রস্তুতিমূলক কাজ শেষে আজ থেকে এটি কার্যকর হবে।

নতুন টোল হার অনুসারে বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের জন্য ৫০ টাকা, হালকা যানবাহনের জন্য (কার/জিপ) ৫৫০ টাকা, হালকা যানবাহনের জন্য ( ১ দশমিক ৫ টনের কম মাইক্রো, পিকআপ) ৬০০ টাকা, ছোট বাসের জন্য (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাসের জন্য (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১ হাজার টাকা, মাঝারি ট্রাকের জন্য (৫ টন থেকে ৮ টন পর্যন্ত) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৮ টন থেকে ১১ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, ট্রাকের জন্য (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেল পর্যন্ত) ৩ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেলের বেশি) ৩ হাজার টাকা +প্রতি এক্সেল ১ হাজার টাকা ও ট্রেনের জন্য বাৎসরিক ১ কোটি টাকা টোল দিতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories