মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

টঙ্গীতে গার্মেন্টস শ্রমিককে পালাক্রমে ধর্ষণ গ্রেফতার-১

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৯৬ বার

টঙ্গীতে এক গার্মেন্টস শ্রমিককে পালাক্রমে ধর্ষনের অভিযোগে সোমবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ আবু হানিফ (২৮) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ৩জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন ভুক্তভাগী ওই নারী।
জানা যায়, গ্রেফতারকৃত আবু হানিফ কুমিল্লা জেলার দেবীদ্বার থানার ছোট আলমপুর গ্রামের জাফর আলীর ছেলে। মামলার বাকি আসামীরা হলেন, টঙ্গীর পূর্ব আরিচপুর ভুইঁয়া পাড়া এলাকার মনির ভুইঁয়ার ছেলে সজীব ভুইঁয়া (২৩) ও একই এলাকার মৃত সিরাজ শিকদারের ছেলে হাবিবুর রহমান তুষার (২৫)। স্থানীয় সুত্রে আরো জানা যায়, ভুক্তভোগী নারী পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। গত ১৪ নভেম্বর রাতে কারখানা ছুটির পর আরিচপুরের বাসায় ফেরার পথে শহীদ স্থৃতি স্কুলের সামনে থেকে অভিযুক্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পূর্ব আরিচপুর এলাকার সিরাজ উদ্দিন শিকদারের বাড়ির একটি কক্ষে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী সুযোগ পেয়ে ডাক চিৎকার শুরু করলে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর ওই নারী স্থানীয় পরিচিত এক মহিলার সহযোগীতায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories