মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

বাবার লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দিলেন পলাশের সিনথিয়া

নরসিংদী প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১২৮ বার

রবিবার ১৪ই নভেম্বর থেকে একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। নরসিংদীর পলাশে সকল এস. এস. সি পরীক্ষার্থীরা  নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছে।  সব শিক্ষার্থীরা মা-বাবার দোয়া নিয়ে সময়ের পূর্বেই  পরীক্ষা কেন্দ্রে চলে আসে । আবার কোন  মা-বাবা নিজ সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্র এসেছে আজ। সিনথিয়া বাড়িতে তার বাবার লাশ রেখে চোখে জল নিয়ে এসএসসি – ২০২১ পরীক্ষা দিতে এসেছে।  বাড়িতে বাবার লাশের চারদিকে কান্নাররোল। আত্মীয় পরিজন, প্রতিবেশী সকলেই বাড়িতে ভীড় জমিয়েছে।  সকালে বাবার লাশ বাড়িতে রেখেই চলতি বছরের এসএসসি পরীক্ষা দিতে এলো  সিনথিয়া। পলাশ উপজেলার স্বনামধন্য জনতা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থী সিনথিয়া কবীর ডাঃ নজরুল বিন নুর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে। জনতা আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মাসুদ খান স্যারের সাথে যোগাযোগ করা হলে বলেন সিনথিয়া বিজ্ঞান গ্রুপের মেধাবী শিক্ষার্থী। বিষয়টি সকালে অবহিত হয়ে নিজে পরীক্ষার কেন্দ্রে যান এবং তার সাথে দেখা করে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও শিক্ষকদের  বিষয়টি সম্পর্কে অবহিত করে আসেন।মেধাবী সিনথিয়ার বাবা মো. হুমায়ন কবির ভোরে মৃতু্বরন করেন।দৈনিক ভোরের ধ্বনি ষ্টফ রিপোর্টার ছিলেন। ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কুটির পাড়ার স্থায়ী বাসিন্দা হুমায়ুন কবির। স্কুলজীবনের প্রতিটি পরীক্ষাতেই বাবার হাত ধরে যেত সিনথিয়া কিন্তু বিধির অমোঘ বিধানে বাবার মরদেহ বাড়িতে রেখেই কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories