বিআরটির প্রকল্পের কাজ চলমান থাকা অবস্থায় সড়ক ও জনপথ বিভাগের গাফিলতি অঅর অবহেলার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর পর্যন্ত নিত্যদিন যানজটের দূর্ভোগে পড়তে হয় হাজার হাজার যানবাহনসহ জন-সাধারণকে। এরই মধ্যে কহর দরিয়া তুরাগ নদের উপর সেতুর একাংশে স্লাব ভেঙ্গে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ দূর্ভোগ যেন বয়াবহ রুপ নিয়ে উত্তরবঙ্গবাসীর জন্য।
ঢাকা-ময়মনসিংহের এ মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকার অদুরে গাজীপুরসহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার ঢাকামুখী লক্ষ লক্ষ সাধারণ মানুষসহ ব্যবসায়ী, চাকুরিজীবি, স্কুল কলেজ বিশ^বিদ্যালয় পড়–য়া ছাত্র/ছাত্রীদের দূর্ভোগের অন্ত নেই। মহাসড়কে গত তিনদিন ধরে তীব্র যানজটে লাখ লাখ যাত্রী সাধারণকে প্রতিনিয়ত গুনতে হচ্ছে দ্বীগুন ভাড়া, অপচয় হচ্ছে সময়।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে ভোগড়া বাইপাস, কামাড়পাড়া সড়ক ও টঙ্গী কালীগঞ্জ সড়কের নিমতলী এলাকা পর্যন্ত প্রায় ৮/১০ কিলোমিটার সড়ক ও মহাসড়ক জুড়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট দেখা দেয় প্রতিদিন। মহাসড়কের যানজটের ফলে টঙ্গীর প্রায় সব শাখা সড়কগুলোতেও যানজট লেগে থাকে। এছাড়াও টঙ্গী আব্দুল্লাহপুরের ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার যাত্রী ও পথচারীদের পায়ে হেঁটে পার হতে দেখা যায়।
ময়মনসিংহ থেকে কাঁচা তরকারী নিয়ে কাওরান বাজারের উদ্ধেশ্যে আসা আমিনুর রহমান বলেন, ভোর রাত ৩ থেকে বোর্ড বাজার বসে থেকে এখন সেই কাঁচা মালামাল নিয়ে ফিরে যেতে হচ্ছে। যানজটের জন্য মাল নিয়ে যেতে পারলাম। অনেক লোকশান হয়েছে।
গাজীপুর থেকে একজন সরকারী চাকুরে নাম প্রকাশ না করার শর্তে বলেন, যানজটে অতিষ্ঠ হয়ে তারগাছ এলাকায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছি। অফিসের সময় নষ্ট, পায়ে হাঁটার কস্ট আর সহ্য হয়না। তিনি বলেন, বিকল্প সড়কেও ভোগান্তি বেড়েছে সেই সঙ্গে সঠিক সময়ে নতুন সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে এবং কর্তৃপক্ষের খামখেয়ালিপনা অঅর গাফিলতির কারণেই এমন ভোগান্তি পোহাতে হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, গত তিনদিন যাবৎ যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। শুক্রবার দুপুর থেকে যানবাহনের মোড় পরিবর্তন করা হয়েছে। ততাপিও যানজট কিছুটা লেগে আছে। আমরা আপ্রান চেষ্টা করছি যানজট নিয়ন্ত্রণের জন্য। তিনি আরো জানান, গাজীপুর থেকে ঢাকায় তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ হয়ে আর ঢাকা থেকে গাজীপুরের আব্দুল্লাপুর হয়ে কামাড়পাড়া ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করায় যানজট কিছুটা কমেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মো. মহিরুল ইসলাম খান জানান, ব্রিজটির সংস্কারের কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী ১৫/২০ দিনের মধ্যে সংস্কারের কাজ শেষ হবে।
Leave a Reply