শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাহাত হাওলাদার (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।শনিবার রাত ৯টার দিকে উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাহাত হাওলাদার জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশখালী গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।তিনি হলতা গুলিশাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু জানান।এ ঘটনায় আহত ৩ জনকে বরিশালে এবং একজন মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাহাতের বাবা শাহ আলম জানান, শনিবার রাতে রাহাত টিয়ারখালী এলাকায় একটি ফুলবল খেলা দেখে বন্ধুদের  সঙ্গে বাড়ি ফিরছিল। পথে দুর্বৃত্তরা তাদের পথ আটকে রাহাতসহ ৫ জনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে চিকিৎসকরা রাহাতকে মৃত ঘোষণা করেন।অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রেমের বিষয় নিয়ে কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories