রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সন্তান নেওয়ার ভয়ে কাজ পাগল হয়ে উঠেছেন সাইফ !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৯৪ বার

বলিউডের অন্যতম জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলি খান ও রানি মুখার্জি অভিনীত বান্টি অউর বাবলি-২। সেই ছবির প্রোমোশনের জন্যে তারা আসেন কাপিল শার্মার শোতে। সঙ্গে ছিলেন, ছবির অন্য দুই অভিনেতা সিদ্ধান্ত চর্তুবেদী ও শর্বরী।শোতে কাপিল সাফকে জিজ্ঞেস করেন, পর পর কাজ করেই চলেছেন! প্রথমে তাণ্ডব, তারপরই মুক্তি পেল ভূত পুলিশ। এবার আসতে চলেছে বান্টি অউর বাবলি-২। সাইফের একের পর এক কাজ হাতে নেওয়ার কারণ কী?

উত্তরে সাইফের সরাসরি জবাব, ‘ভয় হয়। বাড়িতে থাকলেই তো আরেকটা বাচ্চার জন্ম হত!’ এই কথায় হাসির রোল ওঠে সেট জুড়ে।বরাবরই রসিক প্রকৃতির মানুষ সইফ আলি খান। তার সেন্স অব হিউমারের প্রশংসা করেন স্বয়ং কারিনা কাপুর খানও। তাই কাপিলের প্রশ্নের মজা করেই এমন উত্তর দেন তৈমুর ও জেহ-র বাবা।কারিনা ও সইফের প্রথম সন্তান তৈমুর। চলতি বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কারিনা। এবারও পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখেন জেহ।জেহ, তৈমুর ছাড়াও সাইফ আলি খানের আরো দুই সন্তান রয়েছে। প্রথম স্ত্রী অমৃতা ও সাইফের সন্তান সারা আলি খান। সারা এখন বলিউড অভিনেত্রী। বিদেশে পড়াশোনা করছেন তাদের আরেক সন্তান ইব্রাহিম। দুই জনই থাকেন মা অমৃতা সিংয়ের সঙ্গে।২০০৫ সালে মুক্তি পায় রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন অভিনীত বান্টি অউর বাবলি। সেই বছরের অন্যতম হিট ছবি ছিল এটি। ছবির বাজেট ছিল আনুমানিক ১২ কোটি। বক্স অফিসে ছবির কালেকশন হয়েছিল ৬৪ কোটির কাছাকাছি। ১০ বছরের সময় পেরিয়ে নতুন প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। এবার ছবিতে থাকবে একজোড়া নতুন বান্টি-বাবলি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories