সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পাকিস্তান দলের সবাই করোনা নেগেটিভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ বার

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে রাজধানীর সোনারগাঁ হোটেলে ওঠে সফরকারীরা। সেখানে করোনা পরীক্ষা করালে সবার ফল নেগেটিভ এসেছে।নিয়ম অনুযায়ী আগামীকাল রোববার (১৪ নভেম্বর) মিরপুরে অনুশীলনে নামতে বাধা নেই পাকিস্তান দলের। তবে বিশ্বকাপের ক্লান্তি দূর করতে রোববার অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। রোববার বিশ্রাম নিয়ে সোমবার থেকে শুরু হবে তাদের অনুশীলন পর্ব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, ‘পাকিস্তান দলের সদস্যদের সকালেই করোনা ভাইরাস পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। সর্বমোট ২৮ জনের নমুনা নেওয়া হয়। পিসিআর টেস্টে সবার ফল নেগেটিভ এসেছে। তাদের অনুশীলন নামতে বাধা নেই।’সোমনার সকালে মিরপুরে অনুশীলনে নামবে পাকিস্তান দল। সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে তাদের এই অনুশীলন সেশন। আগামী মঙ্গলবারও একই সূচি। বুধবার অনুশীলন চলবে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শুক্রবার প্রথম টি-টোয়েন্টির আগে ১৮ তারিখের অনুশীলন ফ্লাডলাইটের আলোর নিচে।বাংলাদেশ দলের অনুশীলন আজ থেকেই শুরু হয়েছে। তবে প্রথম দিনে অনুশীলনে উপস্থিত ছিলেন না অনেকেই। পূর্ণ অনুশীলন শুরু হবে ১৬ নভেম্বর। সেদিনই হোটেলে উঠবে টাইগাররা।দুই দলের ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ। প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories