রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

সকাল থেকে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে শীতের আমেজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৯৬ বার

রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি অঅর মেঘলা আকাশ, সেই সাথে শীতল হা্ওয়া বয়ে যাচ্ছে হরদম। মনে হয় নেমে এসেছে শীতের আমেজ।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে গেলেও স্বাভাবিক মৌসুমী লঘুচাপে বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর ফলে কয়েকদিনের গরম ভাব কেটে গেছে ইতিমধ্যে। যদিও গত দুদিন ধরে আকাশ ছিল হালকা মেঘলা। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির ফলে মানুষের মাঝে শীতের আমেজ বিরাজ করছে।
আবহাওয়া অফিস জানায়, মেঘলা আবহাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার দিন এবং রাতে কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মেঘ কেটে গেলে কয়েকদিন পর রোদেলা ও শুষ্ক আবহাওয়ায় তাপমাত্রা কমবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপ হিসেবে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি গুরুত্ব হারাবে।
শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories