সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

১০ কেন্দ্রে সাত কলেজের কলা অনুষদের ভর্তি পরীক্ষা গৃহিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৯৫ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ১০টি কেন্দ্রে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১ টায়।

কেন্দ্র ১০টি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের। রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কেন্দ্রে প্রবেশ করছেন। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থী এবং অভিভাবকরা। বৃষ্টিতে ভিজেই পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হয় এবং বাইরে অপেক্ষমাণ অভিভাবকদেরও বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।ভর্তি কমিটির দেওয়া তথ্য মতে, এবছর কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৮২৮ জন। সাতটি কলেজে মোট আসন রয়েছে ১৪ হাজার ৩৫০টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories