সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১১২ বার

দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। সে পথেই হাঁটছে আরেক লাতিন পরাশক্তি আর্জেন্টিনা।ব্রাজিলের টিকিট পাওয়ার একদিন পর বাংলাদেশ সময় শনিবার ভোরে জয় পেয়েছে লা আলবিসেলেস্তেরাও। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে মন্তেভিদিওতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাছাইয়ে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এখনো হারের মুখ দেখেনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও আধিপত্য দেখিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ছিলেন না একাদশে। আক্রমণভাগে লওতারো মার্তিনেজকে সামনে রেখে পাশে ছিলেন জিওভানি লো সেলসো, পাওলো দিবালা ও দি মারিয়া।তার ফল পেতেও বেশিক্ষণ দেরি হয়নি আর্জেন্টিনার। ম্যাচের ৭ম মিনিটে ডান দিক থেকে দিবালার পাস ডি-বক্সের ভেতরে পান দি মারিয়া। এক পলক দেখে নিয়ে শট নেন তিনি। পিএসজি মিডফিল্ডারের শট দূরের পোস্ট ঘেঁষে খুঁজে নেয় জাল।লো সেলসোর পারিবর্তে মেসি মাঠে নামেন ৭৬তম মিনিটে। তবে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। গত মাসেই উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবার ফিরতি দেখার জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ টানা ২৬ ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তেরা।এই জয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ১৭ নভেম্বর ভোরে, মুখোমুখি হবে এই দুই লাতিন পরাশক্তি। তাতে জিতলে বিশ্বকাপ নিশ্চিত হতে যারে মেসিদের।

লাতিন অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি টিকিট পাবে কাতার বিশ্বকাপের। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। সেক্ষেত্রে বিশ্বকাপের টিকিট পাওয়ার শঙ্কায় উরুগুয়ে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লুইস সুয়ারেসরা আছে ছয়ে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories