সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিএনপির আপন ঘরে জ্বলছে অশান্তির আগুন : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১০৬ বার

অশান্তির আগুন দেশে নয়, বিএনপির আপন ঘরে জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (১৩ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।  ‘দেশে নাকি অশান্তির আগুন জ্বলছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না, দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে এ আগুন বিএনপির ক্ষমতা ফিরে পাওয়ার (আকাঙ্ক্ষার) আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জীভূত হতাশার আগুন।তিনি বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা (ক্ষমতাকে) ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন।বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও অস্থিরতায় আছে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে। এসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ।তিনি বলেন, নেতায় নেতায় ঐক্য দিয়ে কী লাভ? আওয়ামী লীগ এসবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতিকেই বেছে নিবে ইনশাআল্লাহ।আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এদেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলেও মন্তব্য করেন তিনি।বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ। অন্যদিকে সাম্প্রদায়িক অপশক্তি আর ধর্মের উপর ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি।জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন। আর সেজন্যই তারা পদে পদে ব্যর্থ হচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories