সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দিল্লি সফরে যাচ্ছেন শেখ রেহানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৮২ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আগামী মাসের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন। সেখানে তিনি বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা দেবেন।ভারতের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে উভয় দেশ নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে দিল্লিতে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতার আয়োজন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ)। সংস্থাটির পক্ষ থেকে ইতোমধ্যেই শেখ রেহানাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত আশা করছে শেখ রেহানা এই অনুষ্ঠানে যোগ দেবেন।এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। ভারতের রাষ্ট্রপতিকে ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে।সূত্র জানায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এখন দিল্লি রয়েছেন। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরসূচি চূড়ান্ত করতেই তিনি দিল্লি গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories