টঙ্গী পূর্ব থানায় দায়েরকৃত একটি চুরি মামলার আসামীকে ধরতে গিয়ে ওই আসামীর ভাগ্নে শাকিল (৫০) কর্তৃক কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে। ঘটনার শিকার হয়েছেন এস আই রাজিব হোসেন, এ এস আই মামুন ও কনষ্টেলব শিল্পী আক্তার। তাদের মধ্যে রাজিব ও মামুনের অবস্থা আশংকাজনক। তাদেরকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় টঙ্গী পূর্ব থানায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী রুমানা বেগমের দায়ের করা মামলা নং-৭ (১১) ২০২১ ইং এর আসামী রাজধানীর গুলশান থানা এলাকার বাসিন্দা (আসামীর ভাগ্নে) মো. শাকিলের বাসায় অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। গোপন এ খবরের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১১ টায় গুলশান থানা পুলিশের সহায়তা নিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সদস্যরা ওই বাড়িতে যায়। ওইখানে আসামী না পেয়ে শাকিলের বাবার সাথে ওই বাড়িতে বসে পুলিশ সদস্যরা কথার বলার সময় শাকিল বাসায় ঢুকে পুলিশের উপস্থিতি দেখে, এর কারণ জানতে চায়। এনিয়ে পুলিশ ও শাকিলের মধ্যে তুমুল বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে শাকিল ঘরের ভেতর থেকে ধাঁরালো অস্ত্র নিয়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। হামলা প্রতিহত করতে গেলে পুলিশ সদস্যরা গুরতর আহত হয়। ছোঁরার আঘাতে এস আই রাজিব ডান হাতের একটি আঙ্গুল দ্বি-খন্ডিত হয়ে যায় এবং এ এস অরই মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। ঘটনা টের পেয়ে বাড়ির বাইরে অবস্থানরত গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার এবং হামলাকারী শাকিলকে আটক করেন। পরে আহতদের মধ্যে এস আই রাজিব ও এ এস আই মামুনকে আশংকাজনক অবস্থায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভতি করা হয়। আটককৃত শাকিলকে রাতেই টঙ্গী পূর্ব থানায় এনে জিগ্গাসাবাদ শেষে তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply