অকাল প্রয়াত বলিউড অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী ব্যাংক অ্যাকাউন্টসহ সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস ফেরত দেওয়ার অনুমিত দিল আদালত। এখন থেকে আবার নিজের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন করতে পারবেন রিয়া।সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর তার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। এবার এনডিপিএস আদলত নির্দেশ দিল রিয়ার সমস্ত ব্যাংক অ্যাকাফন্ট ডিফ্রিজ করে দেওয়ার।
গত বছর আচমকা প্রয়াত হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তিনি মারা যাওয়ার পর তার আত্মহত্যার তদন্তে নামেন এনসিবি, ইডি সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিনেতার মৃত্যুর কয়েকদিন আগেই তার অ্যাকাউন্ট থেকে তোলা হয় ৫৫ লাখ টাকা। সেই টাকা সরাসরি রিয়ার ব্যাংকে না ঢুকলেও প্রমাণ মেলে রিয়াল লাইফস্টাইলের পেছনেই নাকি খরচ হয় এই টাকা।এছাড়াও রিয়ার আয় ও ব্যয়ের মধ্যেই বেশ তারতম্য পান ইডি কর্তারা। তারপরই ফ্রিজ করে দেওয়া হয় রিয়া চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট। শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা হয় তার ফোন ও ইলেকট্রনিক গ্যাজেট। সেগুলো ফিরে পেতে আইনের দারস্থ হন রিয়া চক্রবর্তী।
Leave a Reply