বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ভেঙে গেলো অনুপম রায়ের সংসার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১০০ বার

ভেঙে গেলো সঙ্গীতশিল্পী অনুপম রায়ের সংসার। ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী-স্ত্রী হিসাবে তারা একসঙ্গে আর থাকতে পারছেন না। টুইট করে এমনটি জানিয়েছেন অনুপম নিজেই।অনুপমের এটি দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। অনুপম কৃতজ্ঞতা জানিয়েছেন, বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের যারা বরাবর পিয়া এবং তার পাশে থেকেছেন। এবং তাঁদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সেই সমানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে, তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথা বলেছেন।

টুইটে বিবাববিচ্ছেদের খবর জানানো অবশ্য নতুন কোনও বিষয় নয়। সাম্প্রতিক অতীতে এমনই বিবৃতি দিয়ে নিজেদের আলাদা করে পথে চলার কথা ঘোষণা করেছিলেন, আমির খান এবং কিরণ রাও। আমিরও লিখেছিলেন, বন্ধু এবং সহকর্মী হিসাবে কিরণের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে। এই পথে হাঁটলেন অনুপমও।যদিও বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পিয়ার তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। নেটমাধ্যমে ১৪ অক্টোবর ‘প্রিয়’ লিখে অনুপমকে নিয়ে পিয়া পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছবি দিয়েছিলেন। সেখানে পুজোর মেজাজেই তাঁদের দু’জনকে দেখা গিয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories