সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

সবার আগে কাতার বিশ্বকাপে ব্রাজিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৯১ বার

 লুকাস পাকেতার গোলে কলম্বিয়াকে হারিয়ে সবার আগে লাতিন আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল। এরআগে বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই এ অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখে দিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।বাংলাদেশ সময় শুক্রবার ভোরে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। এই জয়ের পর ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে আগামী বছরের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের।

সাও পাওলোতে শুক্রবার ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখেছিল ব্রাজিল। ম্যাচে অবশ্য প্রথম উল্লেখযোগ্য সুযোগ যদিও তৈরি করে কলম্বিয়া। সপ্তম মিনিটে আচমকা অনেক দূর থেকে শট নেন উইলমার বারিওস। বুলেট গতিতে বল ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ২৭তম মিনিটে ব্রাজিল প্রথম গোলের সুযোগ পায়। কিন্তু সে সময় দূর থেকে পাকেতার নিচু শট লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে ঠেকান সফরকারী গোলরক্ষক।বিরতির আগে তিন মিনিটে দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ডি-বক্সে পাকেতা ভালো পজিশনে বল পেলেও দুর্বল শট নেন। আর নেইমারের কর্নারে মার্কিনিয়োসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।দ্বিতীয়ার্ধের শুরু থেকে দারুণ খেলে ব্রাজিল। এর সুফল দলটি পেয়ে যায় ম্যাচের ৭২তম মিনিটে। সে সময় নেইমারের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শট করে জালের ঠিকানা খুঁজে নেন লুকাস পাকেতার।ম্যাচে আরও অন্তত চার থেকে পাঁচটি দুর্দান্ত সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু কোনোটিতেই শেষ পর্যন্ত কাজের কাজ আর হয়নি। ফলে ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তিতের শিষ্যদের।এখন পর্যন্ত ব্রাজিলের চেয়ে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা। ২০ পয়েন্ট নিয়ে তিনে একুয়েডর। যথাক্রমে পরের তিনটি স্থানে থাকা চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান ১৬ করে। চিলি ও কলম্বিয়া খেলেছে ১৩টি করে ম্যাচ, আর উরুগুয়ে খেলেছে ১২টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories