সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২২৫ বার

রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার কর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই মারা যান তিনি।

বানিবহ ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বাচ্চু বলেন, কে বা কারা গভীরা রাতে নির্বাচনের কাজ শেষ করে আসার পথে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফকে গুলি করে খুন করেছে। সে নির্বাচনের কাজে ব্যস্ত ছিল। তার লাশ ফরিদপুর মেডিকেল কলেজে রাখা হয়েছে।রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাহউদ্দীন বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখন উৎঘাটন করা সম্ভব হয়নি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচন ও ব্যবসা বাণিজ্য বিষয়ক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories