বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ পুলিশের আমদানি করা ঘোড়া ভারত থেকে বেনাপোলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৫৯ বার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ পুলিশের জন্য ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) রাতে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে একটি এসি অ্যাম্বুলেন্সে ঘোড়া ৬টি বেনাপোল বন্দরে প্রবেশ করে।এর আগে গত ৩ নভেম্বর আরও ৬টি ঘোড়া পুলিশের জন্য আমদানি করা হয় এ বন্দর দিয়ে।ঘোড়া আমদানিকারক বাংলাদেশ পুলিশ। রপ্তানিকারক ভারতের বিধাতা সাপ্লাইয়ার। ৬২ হাজার ৪০০ ডলার (৫৩ লাখ টাকার বেশি) মূল্যে ৬টি ঘোড়া ভারত থেকে আমদানি করা হয়। আমদানিককৃত ঘোড়া ছাড়কারক প্রতিষ্ঠান বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস মাধ্যম।

 আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ছাড় করানোর পর তা ঢাকার মোহাম্মদপুরের বসিলায় নেওয়া হবে বলে জানা গেছে।এ দিকে ঘোড়া দেখতে পোর্ট থানার সামনে ব্যাপক সংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে। দিল্লীথেকে রওনা দিয়ে চার দিন লেগেছে ঘোড়াবাহী অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর পৌঁছাতে। বেনাপোল বন্দর থেকে ঘোড়াগুলো বুঝে নিয়েছেন আমদানিকারকের প্রতিনিধি এনামুল হক।বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করেন।বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘোড়া আমদানির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমদানিকৃত ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে করা হয়েছে।শার্শা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাতম্বর মোস্তফা কামাল বলেন, বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories