মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৯৮ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতীয় সীমান্ত এলাকায় পড়ে আছে।

নিহতরা হলেন- উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর পুত্র মোসলেম উদ্দিনসহ কয়েকজন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়। এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যান। এ সময় কয়েকজন আহত হয়।এদিকে দুই জনের মৃত্যুর বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories