সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১০৯ বার

সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন (ইউনিয়ন পরিষদের নির্বাচন) করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গেছেন- সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটাই করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে।’ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘পুলিশ পুলিশের কাজ করছে। বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। সবসময়ই আপনারা দেখে আসছেন, ইউপি নির্বাচন হলো গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এই নির্বাচনে ঝগড়াঝাটি হয়েই থাকে।’তিনি বলেন, ‘বেশ কয়েকটি এলাকায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই তাদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেফতার করা হয়েছে।’‘যারা এ চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories