সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

ভোটকেন্দ্রে এমপি মমতাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৪১ বার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে চলছে ইউপি নির্বাচন। দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা ও কেন্দ্র পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়া নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা না করেই কেন্দ্র পরিদর্শনে এসেছেন এমপি মমতাজ বেগম।সরেজমিনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, এ কেন্দ্রটি পরিদর্শনে আসেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা সফর সঙ্গী হিসেবে কেন্দ্রে প্রবেশ করেন। নিমিষেই থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই কেন্দ্রে।

এসব বিষয়ে জানতে চাইলে এমপি মমতাজ বেগম বলেন, ‘স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করেই ভোট কেন্দ্রে আসা হয়েছে। আমি কারো জন্য ভোট চাইতে আসিনি। অবাধ ও নিরপেক্ষ ভোট হচ্ছে সিংগাইরে। এই বিষয়টি দেখার জন্য কেন্দ্র পরিদর্শনে এসেছি।’জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি অমান্য করে কেউ কেন্দ্র পরিদর্শনে গেলে সেটি নিশ্চয়ই নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন হবে। এমপি মমতাজ বেগম চারিগ্রাম কেন্দ্রে যাওয়ার বিষয়টি জানতে পেরে ভোটকেন্দ্রে তাকে না যাওয়ার জন্য বলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories