শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

সেমিফাইনালের আগে পাক শিবিরে দুঃসংবাদ!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৯৭ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা পাকিস্তান দল সেমিফাইনালের আগে পেল জোড়া দুঃসংবাদ। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান জ্বরে আক্রান্ত হয়েছেন।তবে তাদের দুজনের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে গতকাল বুধবার দলের অনুশীলনে যোগ দেননি মালিক ও রিজওয়ান। পরে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহীম বাদিস জানান, জ্বরের কারণে দলের সঙ্গে অনুশিলন করেননি দুই ক্রিকেটার। আপাতত তারা চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।  

আজ বৃহস্পতিবার ফের স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হবেন মালিক ও রিজওয়ান। সেই পরীক্ষার পাস করলেই মূল পরীক্ষা মানে মাঠের ফেরার অনুমতি পাবেন তারা। তবে তাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। কারণ দুজনেই এবার দারুণ ফর্মে আছেন।  রিজওয়ান এবারের বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার। অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার জুটি দলের জয়ের ভিত গড়ে দিচ্ছে প্রায় সব ম্যাচেই। এমনকি ক্রিস গেইলকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তিনি। অন্যদিকে বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন মালিক। এবার বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন তিনি।  এদিকে পাকিস্তানের ‘জিও নিউজ’ জানিয়েছে, শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান খেলতে না পারলে তাদের বিকল্প হিসেবে সরফরাজ আহমেদ ও হায়দার আলীকে খেলানোর সম্ভাবনা আছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories