রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউটিউব দেখে বাড়িতেই কারখানা ও ল্যাব স্থাপন এবং ইয়াবা তৈরির চেষ্টা, যুবক গ্রেফতার কালিয়াকৈরে থেমে থেমে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  বিএনপি জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় পিতার মামলা, বন্ধু শাহরিয়ার রেজা দীপ গ্রেপ্তার বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৩ দেশে ফিরেছে সৌদি আরবে নিহত ৭ বাংলাদেশির মরদেহ লক্ষ্মীপুরে পাসের হার ৪১.২৯, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা

মিয়ানমারজুড়ে সহিংসতা: নিরাপত্তা পরিষদের বিরল বিবৃতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৯৮ বার

মিয়ানমারজুড়ে সহিংসতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে অবিলম্বে লড়াই বন্ধ এবং জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। বুধবার (১০ নভেম্বর) নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যেরই সম্মতি পাওয়া এক বিরল বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।সম্প্রতি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশে অভ্যুত্থানবিরোধী প্রতিরোধগোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনী ব্যাপক সামরিক তৎপরতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে ক্রমেই ভারী অস্ত্রশস্ত্র ও সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে দেশটির সামরিক বাহিনী।

এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পরিষদের সদস্যরা মিয়ানমারজুড়ে সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারির বিষয়ে গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা মিয়ানমারের জনগণের ইচ্ছা ও স্বার্থ অনুসারে সংলাপ ও সমঝোতার পথ অনুসরণে উৎসাহিত করেছে।এছাড়া দেশটিতে সংকটাপন্ন সব মানুষের কাছে পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধামুক্ত ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ প্রদান এবং ত্রাণ ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories