সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মহাখালী বাস টার্মিনালে হঠাৎ পরিদর্শনে সড়ক সচিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৩৬ বার

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না এবং তা রোধে চলমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিস্থিতি দেখতে হঠাৎ মহাখালী বাস টার্মিনাল এলাকায় হাজির হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তিনি সেখানে হাজির হয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

টার্মিনালে সচিব দূরপাল্লার বিভিন্ন বাস ও কাউন্টারে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায় করা হচ্ছে বলে তাকে জানানো হয় টার্মিনাল থেকে। কিন্তু টার্মিনাল সংলগ্ন সড়কে বিভিন্ন সিটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পান তিনি। এসময় সেখানে বিআরটিএ এর নির্বাহী হাকিম সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল।সড়ক সচিব তখন অতিরিক্ত ভাড়া আদায়রোধে অভিযান জোরদার করার জন্য ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। এসময় সচিব যাত্রীদের আশ্বস্ত করেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তা ফেরত দেওয়ার ব্যবস্থা নেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories