সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১১০ বার

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।আজ বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের মো. কলিমউদ্দিন (৭০)।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজুদ্দিন বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। উদ্ধার শেষে নিহতদের মরদেহ নিয়ে যাওয়া হয় থানায়। আর আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories