মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত টঙ্গীতে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলে নিহত দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

বাংলালিংকের বিরুদ্ধে মামলার আবেদন জেমসের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৮৫ বার

নিজের গান সুরক্ষায় কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে বাংলালিংক মোবাইল কোম্পানির বিরুদ্ধে মামলা করতে আদালত পাড়ায় এসেছেন সংগীত শিল্পী জেমস। এরই মধ্যে তিনি আদালতে দুটি মামলার আবেদন করেছেন।আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে দেশের এ শীর্ষ সংগীত তারকা তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে দুটি মামলার আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জেমস আদালতে এসে তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলার আবেদন করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এ কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’ 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories