মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৯৯ বার

এ মাসেই ৩ ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ ও ২টি টেস্ট ম্যাচ খেলতে ভারতে আসবে নিউজিল্যান্ড। আগামী ১৭ নভেম্বর ২০ ওভারের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। তার আগে মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়া বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কোহলি। তাই এখন থেকে রোহিতই টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন। কিউদের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণার সময়ই রোহিতকে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। সহ-অধিনায়ক লোকেশ রাহুল।

আগামী ১৭ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জয়পুরে। ১৯ ও ২১ নভেম্বর রাঁচি ও কলকাতায় অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এই সিরিজে কোহলির সঙ্গে১৬ সদস্যের ভারত টি-টোয়েন্টি দল:  রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ঋতুরাজ গাইকোয়াড, শ্রেয়াস আইয়ার, সুরিয়াকুমার যাদব, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ইশান কিষাণ, ভেঙ্কাটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আভেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্শাল প্যাটেল ও মোহাম্মদ সিরাজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories