গাজীপুর নগরীর টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জীবন আলীসহ তার সহযোগী সন্ত্রাসীদের হামলায় রাকিব (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সন্ধ্যায় টঙ্গীর টিএন্ডটি বাজার রাজন ওয়ার্কশপ এর সামনে এ ঘটনাটি ঘটে। আহত রাকিবকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালপুর এলাকার জীবন আলী নামে এক যুবক তার সহযোগী ৪/৫জন সন্ত্রাসীকে নিয়ে আহত রাকিবকে হুমকি প্রদান করে আসছিলো। সন্ধ্যা ৭ টায় টিএন্ডটি বাজার রাজন ওয়ার্কশপ এর সামনে রাকিবকে একা পেয়ে জীবন আলী ও তার সহযোগীরা মিলে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রসস্ত্রসহ পিছন থেকে লোহার রড দ্বারা রাকিবকে হত্যার উদ্যোশে এলাপাথারী শরীরের বিভিন্নস্থানে আঘাত করে গুরুতর জখম করে এবং ডান পায়ের হার ভেঙ্গে রাস্তায় ফেলে চলে যায়। রাকিবের ডাক চিৎকারে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাকিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় আহত রাকিবের বাবা জহুর আলী বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করায় সন্ত্রাসীরা রাকিব ও তারা বাবাকে সন্ত্রাসীরা হুমকী দিচ্ছে বলে জানান ।
টঙ্গী থানার অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অপরাধী যেই হোক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply