সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

দুবাইয়ে সস্ত্রীক ছুটি কাটাচ্ছেন লিটন দাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৮৭ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবগুলো ম্যাচ হেরে শুন্য হাতে বাড়ি ফিরেছে বাংলাদেশ। অতীতেও বহুবার হেরেছেন তারা। তবে এবারের হার ছিল দৃষ্টিকটু। যা মেনে নিতে পারছেন না অনেকেই।দুই ধাপে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ওই বহরে ছিলেন না ওপেনার লিটন দাস, অধিনায়ক মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ। তবে পাকিস্তান সিরিজের অনুশীলনের আগেই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, বিশ্বকাপে খারাপ ফর্মের জন্য তীব্র সব সমালোচনার শিকার হয়েছেন লিটন দাস। বিষয়টি নিয়ে ফেসবুকে সোচ্চার হয়েছিলেন লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও।এসবের মাঝেই ফেসবুকে ভাইরাল হয়েছে লিটন দাসের সস্ত্রীক একটি ছবি। যেখানে দেখা গেছে, স্ত্রী সঞ্চিতাকে নিয়ে দুবাই এক্সপোতে ঘুরছেন লিটন। মোবাইলে স্ত্রীর ছবি তুলছেন লিটন। ক্যামেরায় তাকিয়ে ছবির জন্য পোজ দিচ্ছেন সঞ্চিতা।ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশ্বকাপে লিটনের ব্যর্থতার প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেছেন। অনেকে আবার সেই ব্যর্থতার কথা বলেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories