সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন মিঠুন-তাসকিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৭৭ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। তবে শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে দারুণ দাপট দেখিয়েছে টাইগাররা। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলেও এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা ও আল আমিন হোসেন। পাশাপাশি বিশ্বকাপ দলে থাকা তাসকিন আহমেদও অবশ্য দল পেয়েছেন এলপিএলে।মঙ্গলবার এলপিএলের আগামী আসরের জন্য ড্রাফট সম্পন্ন করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।  

এলপিএলের দ্বিতীয় আসরে মিঠুন, অপু ও রানাকে দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। তাসকিন ও আল আমিনকে স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স।
আগামী ৫ ডিসেম্বর পর্দা উঠবে এলপিএলের এবারের আসরের। ২৩ ডিসেম্বর শেষ হবে আসরটি। এর আগে অবশ্য বেশ কয়েকবার সূচি নির্ধারণ করেও দফায় দফায় পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। কারণ দ্বিতীয় সংস্করণ আয়োজনের আগে বেশ কিছু কাজ বাকি ছিল লঙ্কান ক্রিকেট বোর্ডের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories