সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা হালুয়াঘাটে শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ

মেহেরপুরে গাংনীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত দুই ভাই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৬৩ বার

মেহেরপুরের গাংনীর ধলা গ্রামে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।আজ সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। নিহত দুই ভাই হলেন— একই এলাকার সাহারুল হোসেন ও জাহারুল ইসলাম।গ্রামবাসী জানান, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও আওয়ামী লীগ সমর্থক আজমাইন হোসেন টুটুলের সমর্থকরা গ্রামে ভোট চেয়ে ফিরছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যায়ে যায়। পরে দুপক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আতিয়ার পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। এ ঘটনায় অন্তত ২৫ জন কমবেশি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং বামুন্দির কয়েকটি ক্লিনিকে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে। গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories