সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জুস মেশিনে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১২১ বার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।আজ সোমবার (৮ নভেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-২৪৮) থেকে ৩৮ পিসের স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

এ ঘটনায় পরেন্দ্র দাস (৩৬) নামে স্বর্ণের চালান বহণকারী এক যাত্রীকে আটক করা হয়েছে। তিনি মৌলভীবাজার সদরের আটঘর নাজিরাবাদ গ্রামের নরেশ চন্দ্র দাসের ছেলে।সিলেট কাস্টমস অ্যাক্সাইজ ও ভ্যাট উপ কমিশনার মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে ওই যাত্রী দুটি জুস মেশিনের ভেতরে ফিটিং করা অবস্থা থেকে ৩৮ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। সেই সঙ্গে স্বর্ণের আরও একটি চাকা জব্দ করা হয়েছে। সবগুলো মিলিয়ে ওজন হয়েছে ৬ কেজি ১৪৮ গ্রাম। যার বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকার ওপরে হবে বলেন তিনি।তিনি বলেন, পরেন্দ্র দাসের পাসপোর্ট নং বিডব্লিউ-০৪৬১২৫৫। এয়ারপোর্টের গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টমস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করেন। তার কাছে কোনো স্বর্ণ আছে কিনা, জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। পরবর্তী সময় তার দেহ ও ব্যাগেজ তল্লাসী করে কার্টুনে  জুসের মেশিন থেকে ৩৮ পিস স্বর্ণ ও ১পিস স্বর্ণের চাকতি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দুবাই থেকে একজন লোক তাকে জুস মেশিন দুটি বহন করার জন্য দিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories