সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

আমদানি কমের অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৯২ বার

আমদানি কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। গত দুই দিন আগে যে পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হয়েছে ৩০ টাকা। এখন তা বাড়িয়ে বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকা।রোববার (৭ নভেম্বর) বিকেলে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, গত বৃহস্পতিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভারতের পেঁয়াজের মোকামগুলোতে গত বুধবার থেকে শনিবার (৬ নভেম্বর) পর্যন্ত পেঁয়াজের লোডিং বন্ধ ছিল।

তিনি আরো জানান, যেসব ট্রাক লোডিং অবস্থায় ছিল এখন সেগুলো আসছে। এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমেছে। তবে রোববার (৭ নভেম্বর) থেকে ভারতের মোকামে পেঁয়াজের লোডিং শুরু হবে। আসছে বুধবারের মধ্যেই আমদানি স্বাভাবিক হবে এবং তখন দামও কমে আসবে।উল্লেখ্য, হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় ১৩ ট্রাকে ৩৬৯ টন এবং শনিবার (৬ নভেম্বর) ভারতীয় ৭ ট্রাকে ১৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories