মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

পরিবেশ দূষণ রোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১১০ বার

পৃথিবীকে বাঁচাতে ও পরিবেশ দূষণরোধে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বব্যাংক। মূলত পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য পণ্য প্রক্রিয়ায় বিশ্বজুড়ে সংস্থাটি বিশাল এই বিনিয়োগ করবে।রবিবার (৭ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটিশ ইভেন্ট সেন্টারের গ্রিন জোনে জলবায়ু সম্মেলনে সংস্থাটি এ অঙ্গীকার করে।

মূলত টেকসই ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের জন্য এমন উদ্যোগ।এ ছাড়া পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে এমন কিছু করবে না ১০০টি মেগা কোম্পানি। যেসব কোম্পানি সারা পৃথিবীতে কৃষি পণ্য সরবরাহ করে থাকে।অঙ্গীকারের মধ্যে রয়েছে- পরিবেশবান্ধব সুপার মার্কেট গড়ে তোলা। ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের উপকরণগুলো পরিবেশবান্ধব উপায়ে উৎপাদন করবে। এমনকি এসব পণ্য কিভাবে পরিবেশবান্ধব উপায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যবস্থা করা হবে।কপ২৬ সম্মেলনে ১০টি নতুন দেশ এ বিষয়ে নতুন করে চুক্তি করেছে। দেশগুলো হলো: বাহরাইন, জ্যামাইকা, সেন্ট লুসিয়া, শ্রীলঙ্কা, সৌদি আরব, ভারত, কাতার, সামোয়া, টোঙ্গা, গাম্বিয়া এবং জর্জিয়া।পরিবেশবান্ধব কৃষি উৎপাদন ও খাদ্য প্রক্রিয়ায় যেসব দেশ পরিকল্পনা নেবে তাদের এই ২৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ঋণ দেবে বিশ্বব্যাংক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories